কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খেলাফত মজলিস পোল্যান্ড শাখার নেতৃবৃন্দের সাথে ফ্রান্স শাখার অনলাইন মতবিনিময়

খেলাফত মজলিস পোল্যান্ড শাখার নেতৃবৃন্দের সাথে ২৩ সেপ্টেম্বর সংগঠনের ফ্রান্স শাখার নেতৃবৃন্দের অনলাইনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পোল্যান্ড শাখা থেকে প্রতিনিধিত্ব করেন খেলাফত মজলিস পোল্যান্ড শাখার সভাপতি মোঃ রাজু আহমদ দোলন, সেক্রেটারি ইমরান আহমেদ, বায়তুলমাল সম্পাদক মাহমুদুর রহমান।

ফ্রান্স শাখার পক্ষ থেকে ফ্রান্স শাখার সভাপতি সেলিম আহমেদ, সেক্রেটারি নজরুল আহমেদ, সহকারী সেক্রেটারি কাওসার আহমেদ অংশগ্রহণ করেন।

পোল্যান্ড শাখার সভাপতি মোঃ রাজু আহমদ দোলন এর পরিচালনায় সভায় কুরআন তেলওয়াতের মাধ্যমে প্রোগ্রামের শুরু করা হয়।

খেলাফত মজলিস সাংগঠনিক কার্যক্রম ইউরোপ-এ আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং কাজকে গতিশীল করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।


পরিশেষে ফ্রান্স শাখার সভাপতি সেলিম আহমেদ এর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Tag
আরও খবর