কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর ইসরাইয়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে হাজারও মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল চৌমুহনায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা তালামীযের সভাপতি রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে ও নাজমুল ইসলাম এবং আব্দুল কাদিরের যৌথ সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌর আল ইসলাহ'র যুগ্ন সম্পাদক আক্তার হোসেন, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সাবেক তালামীয নেতা মইনুল ইসলাম জাকির, আল ইসলাহ যুগ্ন সাধারন সম্পাদক মো. ফয়েজ উদ্দিন, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর আল আল ইসলাহ’র সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান আবু বকর, অর্থ সম্পাদক আব্দুল কায়ূউম, মৌলভীবাজার জেলা তালামীযের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্রতো শায়েল আহমদ, আব্দুস সত্তারসহ দলীয় নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করছে। তারা অবরোধ দিয়ে ফিলিস্তিনের লাখ লাখ মানুষকে মানবেতরভাবে বন্দি করে রেখেছে। ইসলায়েলি হায়েনারা হাসপাতালে বোমা ফেলে অর্ধসহস্র ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে হত্যা করেছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধ। আমরা অনতিবিলম্বে এসব নির্যাতন বন্ধের দাবি জানাই।


আরও খবর