কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও বিভিন্ন ক্যাটাগরিতে 'সেরাদের ক্রেস্ট' প্রদান

  • ২০২৪-এর সেরা নূরানি শিক্ষক আব্দুল ওয়াহিদ ও সেরা মহিলা অভিভাবক-কে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কার প্রদান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাদরাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ।

  • অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, মোঃ হানিফ চৌধুরী, শাহ আলম প্রমুখ।

মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে ক্রেস্টসহ সংবর্ধনা দেওয়া হয়। বিশেষভাবে, সিলেট জোনে সেরা ফল অর্জনকারী আছমা খাতুনের কৃতিত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়।


এছাড়া, মাদরাসার সেরা নূরানি শিক্ষক আব্দুল ওয়াহিদকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয় এবং সেরা মহিলা অভিভাবককে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কারে সম্মানিত করা হয়। 

মাদরাসার পক্ষ থেকে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়, যা অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে।

মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

উল্লেখ্য, বায়তুল আমান দারুল উলুম মাদরাসা ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ৭ জন শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। মাদরাসায় বর্তমানে হিফজ, নাজেরা এবং চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

মাদরাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, 'ধর্মীয় শিক্ষার প্রসারে আমাদের মাদরাসাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।


আরও খবর