কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে।  

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ)  শ্রীমঙ্গল এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান এর সভাপতিতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। 

এসময় ইউএনও বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছরই ঝড়-বৃষ্টি ও বন্যাসহ নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগ মোকাবলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুধু মিয়া, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মতলিব, শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

Tag
আরও খবর