কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বেচ্ছাসেবী সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল' এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বালিশিরা হাউসে (কামারগাঁও হাজীবাড়ি) অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু।

খাদ্য বিতরন কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর এর সঞ্চালনায় সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সমন্বয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, খাদ্য বিতরণ কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা, হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য কৃষক আব্দুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য বিতরণ কর্মসুচীর সমন্নয়ক রুবেল আহমেদ, সহযোগী সমন্বয়ক আব্দুল রব রুবেল এবং সুয়েজ আহমেদ প্রমুখ।

এসময় হৃদয়ে শ্রীমঙ্গলের নেতারা বলেন, কয়েক বছর ধরে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে হৃদয়ে শ্রীমঙ্গল সংগঠনটি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, রোগগ্রস্তদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান, বেকার জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য ও অন্যান্য সহায়তা অব্যাহত রয়েছে।


আরও খবর