কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসায় কিরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে রমজান মাসব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণ কোর্সের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ২০২৫ বৃহস্পতিবার ২৭ মার্চ সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, কাজী জয়নাল আবেদীন প্রমুখ।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার রেজিস্ট্রার মাওলানা আব্দুল ওয়াহিদ তাওসিফ। 

আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইবরাহিম প্রমুখ। এছাড়াএ উপস্থিত ছিলেন মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকমণ্ডলী।

প্রসঙ্গত, মাদরাসাটি ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের অধিনে নূরানী চতুর্থ শ্রেণি এবং হিফজ ক্লাস চালু রয়েছে। রমজানের পর শাওয়াল (এপ্রিল) মাস থেকে মাদ্রাসায় মাদানি নেসাবের কোর্স চালু করা হবে জানিয়েছেন মাদরাসার সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ বলেন।

Tag
আরও খবর