কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হচ্ছে : বিএনপি নেতা মহসিন মিয়া মধু


ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেছেন, আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ এবং ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে একাই লড়াই করে আসছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। কাজেই দেশের অর্থ পাচারকারী এবং অবৈধভাকে সরকারি জমি দখলকারী ২৪ এর গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলার ইন্ধন দাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বুধবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল  বেলা ২টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক জেলা বিএনপি নেতা মহসিন মিয়া মধু। 

মানববন্ধনে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনয়র সহসভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির, সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক  মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ।

আমার দেশের শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, দৈনিক কালের কণ্ঠের  জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, সারা বাংলার কমলগঞ্জ প্রতিনিধি জাহেদ আহমদ, দৈনিক আনন্দ বাজারের জেলা প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক ভোরের ডাকের শ্রীমঙ্গল প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি শামছুল ইসলাম শামীম, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি এম এ শুকুর, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি এমরান হোসেন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. আল আমিন, দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি কাওছার আহমদসহ আমার দেশ পত্রিকা শুভাকাঙ্খী অনেকেই।

অন্যান্য বক্তারা আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়ের হওয়া মামলা অবিলম্বে প্রত্যাহারসহ মোস্তফা কামালের বিচারের দাবি জানান।


Tag
আরও খবর