কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভারতকে হারিয়ে শ্রীমঙ্গলের পৈতৃক বাড়িতে শমিত সোম

টানা ২২ বছর পর ভারতের বিরুদ্ধে জাতীয় দলের জয়ে অবদানের পরে শ্রীমঙ্গলের পৈতৃক বাড়িতে উৎসবে মাতলেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় শমিত সোম। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই ফুটবলার বুধবার (১৯ নভেম্বর) সরাসরি সকাল ১১টার দিকে শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুরে পৈতৃক বাড়িতে পৌঁছান। গ্রামের বাড়িতে উপস্থিত স্থানীয়দের মধ্যে আনন্দের ঢেউ তৈরি করে। পরিবারের সদস্যরা তাকে উষ্ণভাবে স্বাগত জানান এবং পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কানাডায় জন্ম নেওয়া এই আন্তর্জাতিক ফুটবলার জাতীয় দলের কাছে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয়ে শমিতের অবদান প্রশংসিত হয়। শমিত সোম সাংবাদিকদের জানান, বাড়িতে ফিরে পরিবারের সান্নিধ্যে আনন্দ পেয়েছেন। তিনি বলেন, “বাড়িতে এসে সত্যিই ভালো লাগছে। পরিবারের ভালোবাসা সব ক্লান্তি দূর করেছে। ভারতের সঙ্গে এই জয় আমাদের জন্য বিশেষ মুহূর্ত।” তিনি ছোটবেলার খেলার স্মৃতিচারণা করে বলেন, “ক্রিকেটসহ বিভিন্ন খেলা খেলেছি, এখন জাতীয় দলের অংশ হিসেবে খেলতে পারা একেবারে ভিন্ন অনুভূতি।” শমিতের পৈতৃক বাড়িতে স্থানীয়রা ফুল, ব্যানার ও সাজসজ্জা দিয়ে তাকে বরণ করেন। তার দাদু মানিক সোমও ছিলেন ফুটবলার। শমিত সোমের বাবা মানস লাল শোম ও চাচা মুক্তিযোদ্ধা মোহন লাল শোম শ্রীমঙ্গলের সুপরিচিত ব্যক্তিত্ব। শমিত বলেন, “দলের সব খেলোয়াড়ের সঙ্গে আমার সম্পর্ক দারুণ। দলের কম বয়সী খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় দলের বড় ভরসা হবে। বাংলাদেশের ফুটবল আরও ওপরে উঠবে।” শমিত সোম আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতার জন্য দেশের গর্ব হিসেবে পরিচিত।
Tag
আরও খবর