কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দেশচিত্র জেলা প্রতিনিধি সাংবাদিক এহসানসহ ৫ জুলাই যোদ্ধাকে হত্যার হুমকি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক খোলা কাগজ ও দৈনিক দেশচিত্র পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি নির্ভীক সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গলের প্রথম সারির যোদ্ধা, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক নাঈম হাসান, জেলা এনসিপির সদস্য হায়দার আলী এবং নাঈমকে ফেসবুক মেসেঞ্জারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকিকে কেন্দ্র করে উপজেলায় চরম উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর : ১১৬৩।


জিডির বর্ণনায় উল্লেখ করা হয়, রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১টা ২৯ মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে জুলাই যোদ্ধা মো. মুজাহিদুল ইসলাম (Md Mujahidul Islam) এর ফেসবুব আইডির মেসেঞ্জারে মুজাহিদুলকে হত্যা ও লাশ গুম করার হুমকি প্রদান করা হয়েছে। আইডি থেকে বলা হয়েছে, ‘মাদারচুদ তোর সময় শেষের দিকে। সাবধানে তাকিছ! তোরে এমনভাবে মারমু তোর লাশ খুঁজিয়া পাওয়া যাইতো নায়। তোর ৫০১ নাম্বার। হাত পাও মাথা একেক খানে পালানি হইবো। লিস্ট নে। ১. মোঃ মুজাহিদুল। ২. নিলয়। ৩ নাঈম হাসান। ৪. হায়দার। ৫.সাংবাদিক এহসান। ৬. নাঈম। খেয়ালে থাকিস।

জঙ্গি মাদারচুদ।' জুলাই যোদ্ধা, মুজাহিদুল ইসলাম জানান, আমি এবং আমার সহযোগীদের বিরুদ্ধে ফেসবুক আইডি, মেসেঞ্জার ও কমেন্টে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। রবিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি নির্ভীক সাংবাদিক এহসান বিন মুজাহির, এনসিপি নেতা নিলয়, হায়দার, ছাত্র ঐক্য পরিষদ নেতা মাহমুদুল হাসান নাঈম এবং আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আমরা ৬জন রাত্রে শ্রীমঙ্গল থানায় সরাসরি উপস্থিত হয়ে থানার ওসিকে জানালে জিডি করার পরামর্শ দেন। আমরা জিডি করেছি।


এ ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই। লেখক ও কলামিস্ট এহসান বিন মুজাহির বলেন, আমি পেশাদারিত্ব বজায় রেখে সর্বদাই অনিয়ম-দুর্নীতি এবং ডেভিলদের বিরুদ্ধে অপকপটে বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশ করে যাচ্ছি। নিউজের প্রকাশের জেরে ফ্যাসিস্টদের প্রেতাত্মতারা আমার বিরদ্ধে ফেসবুকে কমেন্টে এবং মেসেঞ্জারে নানাভাবে হুমকি প্রদান করে যাচ্ছে। এর আগে আমাকে সড়কে মোটরসাইকেল প্রতিরোধ করে দুবৃত্তরা আক্রমণ করার চেষ্টা করে। এ ঘটনায়ও থানায় জিডি করি। এছাড়া মাদক ইয়াবার বিরুদ্ধে নিউজের জেরে মাদক চক্রের সদস্যরা আমার বাসার গেটে তালা মেরে আমার পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায়ও জিডি করি। কিন্তু থানার কোনো জিডির প্রেক্ষিতে কাউকে আটক করতে পারিনি। নতুন করে হত্যার হুমকিতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হাই ডন ও সেক্রেটারি ইয়াছিন আরাফাত রবিন বলেন, আমাদের প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসানকে হত্যার হুমকির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন সরাসরি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। অনতিবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও স্ক্রিনশট যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর