কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে বাইকারদের ‘ক্যাম্পিং ফেস্ট সিজন টু’ অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের তিন শতাধিক রাইডারদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদে রাইড করি, বাংলাদেশ ভ্রমণ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাইকারদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনেবাইকারদের ‘ক্যাম্পিং ফ্যাস্ট সিজন টু’  গতকাল শ্রীমঙ্গল উপজেলার বিষামনির ‘নির্জন ন্যাচারস্ হাইডআউট’ রেস্ট হাউজে সারা দেশের প্রায় তিন শতাধিক বাইকার এ ক্যাম্পিংয়ে মিলিত হন।

আয়োজক সংগঠনের আহবায়ক ও সিলেট বাইকিং কমিউনিটির উপদেষ্টা মোঃ সোলাইমান পাটোয়ারী জানান,‘সিলেট বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফেস্ট-২০২৩ এর আয়োজনটি ২য় বারের মতো সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে পর্যটন নগরী শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে।আমরা বছরব্যাপী বাইকারদের সচেতনতার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর শ্রীমঙ্গলে এই ব্যতিক্রমী ক্যাম্পিংয়ের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সারাদেশের বাইকারদের মধ্যে ট্রাফিক আইন এবং সেইফটি বিষয়ে ধারণা দেওয়া এবং তা পালনে উৎসাহিত করা।

ক্যাম্পিং ফ্যাস্ট উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়েলকাম গিফট, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ধরণের খেলাধুলা ও খাবারের বিশাল আয়োজন ছিল। সিলেট বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফেস্ট-২০২৩ এর আয়োজনটি ২য় বারের মতো সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে পর্যটন নগরীতে হয়েছে। তিনি আরও জানান, অনলাইনে জানুয়ারির প্রথম দিন থেকে বাইকিং কমিউনিটি ক্যাম্পিং ফ্যাস্ট-২০২৩ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে ১০ তারিখ পর্যন্ত চালু ছিল। এর মধ্যে সারাদেশ থেকে ৩ শতাধিক বাইক রাইডার ক্যাম্পিং ফ্যাস্টে উপস্থিত হওয়ার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

আরও খবর