কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতাধীন কমলগঞ্জ এরিয়ার ১১টি শাখার মাধ্যমে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল শাখা, ভুনবীর শাখা, সিন্দুরখান শাখা, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর শাখা, আদমপুর শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক সিলেট যোনের জোনাল ম্যানেজার মো. শহীদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার ইসমাইল মাহমুদ, গ্রামীণ ব্যাংকের অডিট অফিসার নিতাই চন্দ্র ঘটক, এরিয়া ম্যানেজার মো. আব্দুল কাদের মিয়া, প্রোগ্রাম অফিসার মো. মাজহারুল ইসলাম, গণমাধ্যমকর্মী কাজী গোলাম কিবরিয়া জুয়েলসহ ব্যাংকের সিলেট জেনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংক সিলেট জোনের জোনাল ম্যানেজার মো. শহীদুল আলম চৌধুরী বলেন, ‘ব্যাংকের উদ্যোগে গত দুই সপ্তাহ যাবত তীব্র শীতে আমাদের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে আসছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর