কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে কামাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা পিতা আইয়ুব আলী বুধবার শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি গত ২ জুলাই উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দূর্গানগর এলাকায় বেলা সাড়ে ৩টায় ঘটে।


লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ভিকটিম (৯) আমার বড় মেয়ে। সে দূর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনিতে পড়ালেখা করে। বিবাদী কামাল হোসেন আমার প্রতিবেশী। ঘটনার দিন আমার মেয়ে দূর্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটির শেষে বাড়িতে ফেরার পথে দূর্গানগর এলাকায় পরিত্যক্ত হাফিজিয়া মাদ্রাসার সামনে কামাল হোসেন আমার মেয়েকে দেখে ফুসলাইয়া পরিত্যক্ত একটি ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক পাশবিক নির্যাতন করে। অভিযুক্ত কামাল হোসেন ধর্ষণের পর ঘটনার বিষয়টি কাউকে না জানানোর জন্য আমার মেয়েকে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরবর্তীতে আমার মেয়ে শারীরিক অবস্থা খারাপ হইলে আমার মেয়েকে জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে বিস্তারিত আমাকে ও আমার স্ত্রীকে জানায়। ঘটনার বিষয়ে বিস্তারিত শুনে আমার মেয়েকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়া ভর্তি করি। আমার মেয়ে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 


এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


প্রসঙ্গত, গত ১৬ জুন উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে তৃতীয় শ্রেণির আরেক স্কুল ছাত্রী মক্তবে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে।

Tag
আরও খবর