কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করেছে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে কালিঘাট রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গনে কবিতা আবৃত্তি, বক্তব্য, অভিভাবক সমাবেশ, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ এর সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংগঠক হাফিজ মামুনুর রশীদ মাক্কী।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

বক্তব্য দেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাদিকুর রহমান, মাদ্রাসার রেজিস্ট্রার হাবিবুর রহমান, শিক্ষক মাহমুদুল হাসান নাঈম, মুস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান এবং ইমন আহমদ, প্রমুখ।

অনুষ্ঠানে মাসিক ও সাপ্তাহিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, নিয়মিত সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থী এবং সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়।
Tag
আরও খবর