নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ লাখাইয়ের তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১২। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন

যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গনে রচনা লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও সংগঠক হাফিজ মামুনুর রশীদ মাক্কী। 

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ, সংগঠক মুহাম্মদ সিহাব উদ্দিন, মুস্তাকিম আল মুনতাজ হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাদিকুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। আয়োজিত প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ‘ক’ গ্রুপ এবং ষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। 

রচনা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও দেশপ্রেম’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীরা ‘জুলাই গণ-অভ্যুত্থান ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়’ বিষয়ে রচনা লিখনে অংশগ্রহণ করে। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলন’ ও ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের বিষয় ছিল ‘জুলাই আন্দোলনের চেতনা ও দেশপ্রেম’ সংশ্লিষ্ট চিত্র লিখন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের  সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাসুম আহমেদ, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি, নুরজাহান আক্তার, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার রেজিস্ট্রার হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।


Tag
আরও খবর