শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘মানুষের অধিকার রক্ষায়, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটি (সনাক-টিআইবি) শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী, মৌলভীবাজার জেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, হবিগঞ্জ কমিটির সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল. সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ফারুক খাঁন।

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ফল বাগান ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু ও নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সভাপতি তাজুল ইসলাম তাজুসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির সদস্যদের আইডি কার্ড ও অভিনন্দনপত্র প্রদান করা হয়।

Tag
আরও খবর