কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি সংগৃহীত

বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপি প্রবীণ নেতা ও খ্যাতনামা অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ স্থানীয় এক মিলনায়নে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজু।


বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লিয়াকত, শ্রীমঙ্গল পৌর যুবদলেরসাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা শাকির আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। 


দোয়া মাহফিলে বক্তারা বলেন, এম সাইফুর রহমান শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সংস্কারের অন্যতম চিন্তাশীল ব্যক্তিত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সততা ও দূরদর্শী সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। পরে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরও খবর