কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাস্থ্যসেবা ও প্রাকৃতিক পণ্য প্রতিষ্ঠান 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের ভানুগাছ রোডে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠানের নতুন কার্যালয় দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।   

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলিপাস ও হিজামা বিশেষজ্ঞ হাকিম মুফতি জহিরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন এ প্রতিষ্ঠানের পরিচালক ও নিয়মিত চিকিৎসা পরামর্শের দায়িত্বে থাকা মাওলানা ক্বারী মাহমুদুল হাসান।   

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা ক্বারী মাহমুদুল হাসান জানান, আধুনিক জীবনে মানুষ যখন দিন দিন ক্যামিক্যালমুক্ত জীবনযাপনের গুরুত্ব উপলব্ধি করছে, ঠিক তখনই গুণগত মানসম্মত অর্গানিক পণ্য এবং প্রাকৃতিক চিকিৎসা সেবা এক ছাদের নিচে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন। এখানে সুন্নাহভিত্তিক হিজামা (কাপিং থেরাপি), নাকের পলিপাস চিকিৎসাসহ নানা স্বাস্থ্য সমস্যার ন্যাচারাল সমাধান দেওয়া হবে। পাশাপাশি বিশুদ্ধ খাঁটি মধু, অর্গানিক তেল, ঘি, ড্রাই ফ্রুটস ও নানা পুষ্টিকর অর্গানিক পণ্য সুনির্দিষ্ট মূল্যে পাওয়া যাবে।   

উদ্বোধনী দিন উপলক্ষে আজ ১৯ সেপ্টেম্বর (শনিবার) বিশেষ ফ্রি/স্বল্প মূল্যের চিকিৎসা সেবা ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে রোগী দেখেন পলিপাস ও হিজামা বিশেষজ্ঞ হাকিম মুফতি জহিরুল ইসলাম। 
Tag
আরও খবর