মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত ‘সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল’ এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূলের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় বক্তারা দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান এবং সেবার মানোন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার দাবি জানান।

সনাক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য দেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। তিনি সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য দেন, সনাক সহ-সভাপতি কাজী আছমা আক্তার, এস. এ হামিদ, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ নেসার আহমদ, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকর, জিডিসন প্রধান সুছিয়াং ও রহিমা বেগম। বক্তারা বলেন, সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নাগরিক চাপ ও সচেতনতা বৃদ্ধি পেলেই কাক্সিক্ষত পরিবর্তন সম্ভব।

মুক্ত আলোচনা পর্বে ইয়েস সদস্য সুমি আক্তার সাথী, সৈয়দ আরমান জামি, রাহুল বর্মন, সাজু রায়, তোফাজ্জল ইসলাম এবং বিভিন্ন এসিজি সমন্বয়করা মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা শেষে উপস্থিত সবাই দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করেন। পরে সনাক সদস্য দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য অংশগ্রহণকারীদের দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। ইয়েস সদস্য চন্দ্রিমা গোস্বামীর সঞ্চালনায় স্থানীয় সদস্যদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।


Tag
আরও খবর