কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ এবং ওয়েবসাইট উদ্বোধন

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২০২৩-২৪ সালের নবনির্বাচিত কার্যকরি কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান এবং প্রেসক্লাবের ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ ঐতিহ্যবাহী শ্রমিঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।  আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায় এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।


নবনির্বাচিত কার্যকরি কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক এর কাছে আনুষ্ঠানিকভাবে কোষাধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করে সকল কাজপত্র বুঝিয়ে দেন। দায়িত্ব হস্তান্তরের পর নব-নির্বাচিত সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন,  কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন, কার্যনির্বাহী সদস্য মো. সাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব, প্রেসক্লাবের সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আব্দুর রব, শামসুল আলম শামিম, মিসবাহ উদ্দিন যুবায়ের, রুবেল আহমদ এবং মিজানুর রহমান আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, সহ-সম্পাদক (দপ্তর) মুসলিম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সনেট দেব চৌধুরী, প্রেসক্লাবের সদস্য আমজাদ হোসেন বাচ্চু, গোলাম কিবরিয়া জুয়েল, ঝলক দত্ত এবং অরবিন্দু দেব।

এর আগে গত ৩০ জানুয়ারি শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সদস্যদেরও গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে পুনরায় বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, সহসভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আবুজাফর সালা উদ্দিন,  কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ নির্বাচিত হন। এর আগে সহ-সম্পাদক (দপ্তর) মুসলিম  চৌধুরী এবং সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিত ভট্টাচার্য বাপন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত পাঁচজন কার্যনির্বাহী সদস্যরা হলেন মো. শাকির আহমেদ, সনেট দেব  চৌধুরী, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব ও আবুজার রহমান বাবলা (লটারির মাধ্যমে) নির্বাচিত  হন।

আরও খবর