কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠার সহিংসতায় নিহত শহীদ মুজাহিদুল ইসলাম ও শহীদ গোলাম কিবরিয়া শিপনসহ সেদিনের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীমঙ্গল উপজেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কের কাঁচারি জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি তারেক মাহফুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন— উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আশরাফুল ইসলাম কামরুল, কর্মপরিষদ সদস্য মনির মিয়া এবং ইসলামী ছাত্রশিবিরের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সফিজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন। এ সময় ‘ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিচার চাই’, ‘লগি-বৈঠার রাজনীতি চলবে না’, ‘মানুষ হত্যার রাজনীতি চলবে না’, ‘বিচারহীনতার রাজনীতি চলবে না’, ‘দিল্লি নয় ঢাকা, ঢাকা’, ‘অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’ এবং ‘শহীদদের রক্ত বৃথা যেতে পারে না’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদী শাসন, গণতন্ত্রের সংকোচন এবং নাগরিক অধিকার হরণের পথ প্রশস্ত হয়েছিল। ঘটনার দুই দশক হতে চললেও বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক।

বক্তারা আরও অভিযোগ করেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হলেও ২০০৯ সালে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রভাবে তা প্রত্যাহার করা হয় এবং মামলার নথিপত্রও গায়েব করা হয়। ফলে শহীদ পরিবারের সদস্যরা দীর্ঘ দেড় যুগ ধরে ন্যায়বিচারের প্রতীক্ষায় প্রহর গুনছেন।

সমাবেশ থেকে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডসংক্রান্ত মামলাগুলো অবিলম্বে পুনরুজ্জীবিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশে এ দেশের মানুষ আর কোনো বিচারহীনতার সংস্কৃতি দেখতে চায় না।

পরিশেষে সমাবেশে উপস্থিত সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


Tag
আরও খবর