কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের উদ্যোগে আগামীকাল ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত এই সম্মেলন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে এই মাহফিল শুরু হবে এবং মধ্যরাতে সমাপ্ত হবে 

সম্মেলনে সভাপতিত্ব করবেন আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গলের প্রধান উপদেষ্টা, শায়খুল হাদিস মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)। 

এতে প্রধান আকর্ষণ হিসেবে পবিত্র কোরআন থেকে তাফসীর পেশ করবেন খেলাফত মজলিস মনোনীত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান।

সম্মেলনে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ পর্যায়ক্রমে তাফসীর পেশ করবেন। আমন্ত্রিত অন্যান্য বিশেষ আলোচকদের মধ্যে রয়েছেন–মাওলানা মুফতি আশেক এলাহী (নোয়াখালী), মাওলানা মুফতি শামীম মজুমদার (চেয়ারম্যান, শানে সাহাবা খতীব ফাউন্ডেশন), মাওলানা আজিজুল ইসলাম জালালী (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসেমী (মৌলভীবাজার), হাফিজ মাওলানা তাফহীমুল হক (হবিগঞ্জ), মাওলানা মুফতি মিজানুর রহমান বোখারী (হবিগঞ্জ), মাওলানা নুরুল মুত্তাকীন জুনাঈদ (কমলগঞ্জ)।

দুই দিনব্যাপী এই সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেনন–আলহাজ্ব শায়খ মাওলানা আব্দুল হামীদ (সাবেক ইমাম ও খতিব, রেলওয়ে জামে মসজিদ, শ্রীমঙ্গল), আলহাজ্ব এ.এস.এম ইয়াহইয়া (সভাপতি, ব্যবসায়ী সমিতি, শ্রীমঙ্গল), আলহাজ্ব কাজী মো. আব্দুল করিম (কাউন্সিলর ও প্যানেল মেয়র, শ্রীমঙ্গল পৌরসভা), মাওলানা আব্দুর রউফ, আলহাজ্ব মাওলানা শায়েখ আব্দুল গফুর (ইমাম ও খতীব, বুনিয়াদি জামে মসজিদ, মতিগঞ্জ), ব্যবসায়ী আলহাজ্ব ডা. কামাল হোসেন চৌধুরী।

খেদমতে কুরআন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আজিজ এবং সহকারী ক্যাশিয়ার মাওলানা আবুল কাশেম আফসারীর যৌথ উপস্থাপনায় সম্মেলনটি পরিচালিত হবে। পবিত্র এই মহাসম্মেলনে ধর্মপ্রাণ মা-বোনদের তাফসীর শোনার জন্য পর্দার সাথে বসার বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক সর্বস্তরের মুসলিম জনতাকে উক্ত তাফসীর মাহফিলে দলে দলে যোগ দিয়ে কোরআনের নূর হাসিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।


Tag
আরও খবর