কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে সাধারণ জ্ঞান ও বর্ণমালা প্রতিযোগিতার মাধ্যমে মাতৃভাষা দিবস উদযাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা বিষয়ক সাধারণ জ্ঞান ও বাংলা বর্ণমালা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে প্রতিযোগিতা শুরু হয়ে বেলা ১টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দৈনিক দেশ বাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক আলী আহমদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানী, সহকারী শিক্ষক মাহতাব আলম তানভীর, শর্মী রানী ঘোষ, জয়া রবিদাস এবং তাসলিমা জান্নাত চৈতি। প্রতিযোগিতায় 'ক' এবং 'খ' গ্রুপের বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও খবর