কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্রীমঙ্গলে বাজার মনিটরিং করছেন ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন

শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং এর কারণে সুফল ভোগ করছে সাধারণ ভোক্তারা। বাজারে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছে না ব্যবসায়ীরা।


পবিত্র রমজান মাসে পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, ছোলা, এসব পণ্যের দাম বাড়েনি, বিক্রি হচ্ছে রমজানের মাসের পূর্বের মূল্যে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করায় সাধারণ ভোক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভোক্তারা বলেন, উপজেলা প্রশাসনের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।


এছাড়াও একটি বিষয় লক্ষ্য করা গেছে, প্রায় প্রত্যেক ব্যবসায়ী তাদের দোকানে মূল্য তালিকা সঠিকভাবে রেখেছেন। এতে করে ব্যবসায়ীদের প্রতি সাধারণ মানুষের ইতিবাচক ধারনা সৃষ্টি হয়েছে।


৩০ মার্চ বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায় শহরের পোস্ট অফিস রোড, সেন্ট্রাল রোড, সহ বিভিন্ন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বাজার পরিস্থিতি মনিটরিং করছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন,বাজার এখন ও স্থিতিশীল রয়েছে।বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং নিয়মিত থাকবে।

আরও খবর