একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত বেহাল সড়ক সংস্কারের দাবিতে হাতিয়ায় মানববন্ধন বাবার হাত ধরে দলীয় ফরম জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম খান সুন্দরবনে মহাবিপন্ন শকুন রক্ষায় ১০ দেশের গবেষক-বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন লালপুরে সাইবার ও অনলাইন জুয়া মামলার পলাতক আসামি গ্রেপ্তার পীরগাছায় ২৮ নভেম্বর ইমদাদুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল শাহবাগে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের উত্তাল মানববন্ধন,দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বরিশালে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সীমান্তে চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইগাতীতে কারিতাসের র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সন্তান আল্লাহর পক্ষ থেকে পিতা-মাতার জন্য এক মহামূল্যবান আমানত কুলিয়ারচরে ২১ দিনব্যাপী পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন আগামীকাল টাংগাইল প্রেস ক্লাব ও এসপি অফিসের সামনে মানববন্ধন বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শ্রীপুরের শহিদ ফরহাদের পরিবারের পাশে চবি’র শিক্ষক-শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেনের কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে শহিদ ফরহাদের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিভাগের ৫ শিক্ষকসহ ৭০ শিক্ষার্থী। গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরা সদরে আন্দোলনে শহীদ হন ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক জামালুল আকবর চৌধুরী, অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, সহকারী অধ্যাপক গোলাম কুদ্দুস লাভলু, প্রভাষক নুরুল হামিদ কানন। ইতিহাস বিভাগের পক্ষ থেকে ফরহাদের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা দেয়া হয়।
শহিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ফরহাদের সঙ্গে লাইব্রেরিতে দেখা হতো। আমি তাকে চিনতাম। সে ছিল নম্র ও ভদ্র। আমরা আজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে সহকর্মী ও আমার বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এসেছি তার পরিবারের খোঁজ নিতে। আমাদের বিভাগের সিলেবাস তার নামে উৎসর্গ করা হয়েছে। তার এই আত্মত্যাগ আমরা যেন কখনো না ভুলে যাই।

Tag
আরও খবর