কৃত্রিম রং যুক্ত মুগ ডাল মজুতের অপরাধে আজ মঙ্গলবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ০২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও মেট্রোপলিটন কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিচালিত যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারানুযায়ী এ অপরাধে ময়মনসিংহের মেছুয়া বাজারের মেসার্স প্রিয়া ফুডস এবং ছোট বাজারের মেসার্স সুরুজ এন্টারপ্রাইজ-কে অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
নিয়মিত অভিযান হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসন ও মেট্রোপলিটন কার্যালয়ের বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে বিভিন্ন মুদি দোকানে আজ এ অভিযান পরিচালনা করে।
৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ ঘন্টা ০ মিনিট আগে
১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৩১ মিনিট আগে