বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ব্যবসার বিরুদ্ধে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি ও সচেতন মহল। প্যানেল চেয়ারম্যান শাহ আলমের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রীপুর ইউনিয়নের পাড়ুয়ারা গ্রামের ৫নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়া ও যশপুর গ্রামের আবদুল কাদের এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি এর বিরোধিতা করলে অভিযুক্তরা তার ওপর ক্ষুদ্ধ ছিলেন এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন। মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেওয়ার সময় প্যানেল চেয়ারম্যান শাহ আলম বিএনপির রাজনৈতিক ছত্রছায়ায় ইদ্রিস মিয়ার মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে ধরেন। সভায় উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি জানতে পেরে ইদ্রিস মিয়া ও আবদুল কাদের আগে থেকেই উপজেলা মডেল মসজিদের সামনে অবস্থান নেন। সভা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেলযোগে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে টানাহেঁচড়া করে প্রকাশ্যে গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে তাঁর হাত-পা, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন শাহ আলম। এ সময় তাঁর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়। তিনি চিৎকার শুরু করলে হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, ‘তোর খবর আছে। সুযোগমতো পেলে তোকে প্রাণে মেরে লাশ গুম করা হবে। তোর হাত-পা কেটে চিরতরে পঙ্গু করে দেব।’ পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পরপরই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান প্যানেল চেয়ারম্যান শাহ আলম। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ুয়ারা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ওয়ার্ড বিএনপির সেক্রেটারী ইদ্রিস মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, ‘প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে বলা হয়েছে। এ ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত থাকা উপজেলা বিএনপির সাংগঠনিক মোঃ গিয়াস উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলমের ওপর হামলার করা হয়েছে এমন বিষয়ে আমি কিছুই জানিনা। কেউ আমাকে জানালে বিষয়টি খতিয়ে দেখবো।
আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

৫৮ মিনিট আগে