প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানা হেফাজতে দোকানদার


মাগুরার শ্রীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানদারকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার, ২১ জুন সকাল সাড়ে ১টার দিকে শ্রীপুর থানাধীন খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে খামারপাড়া ক্যানেল ব্রিজ এলাকায় অভিযুক্তের প্রলোভনের শিকার হয়। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 


শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোঃ আজম খন্দকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি খামারপাড়া এলাকার বাসিন্দা এবং ওই স্কুলের সামনে দোকান পরিচালনা করেন। 


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান দৈনিক দেশচিত্র বলেন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এ ধরনের কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মোঃ আজম খন্দকার নামের একজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তার কাছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে।



Tag
আরও খবর