বিশ্বম্ভরপুর থানার ৬মাসের সাজা ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত ফেরারি আসামী গ্রেফতার
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ-এর নির্দেশক্রমে এসআই আহমেদুল আরেফিন সঙ্গীয় এএসআই নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ১১/১০/২০২২ খ্রি. আনুমানিক ১৭:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক এলাকায় ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-৬১/১৪ চকবাজার ঢাকার মামলায় ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত ফেরারী আসামী মোঃ স্বপন মিয়া, পিতা-মোঃ ইসলাম উদ্দিন, সাং-ভাদেরটেক, থানা-বিশ্বম্ভরপুর , জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করেন। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
২২১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
২৩৭ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৩৫ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬৮৫ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৫৬ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৩২ দিন ২১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৫৩ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে