কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার তালায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই’র বিরুদ্বে ৭ ইউপি সদস্যের সংবাদ সন্মেলন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার ৩নং  সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আদ্বুল হাইয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির  অভিযোগ এনে পরিষদের, ৭ ইউপি সদস্য গত কাল বিকাল, ৪ টায় এক সংবাদ সন্মেলনের আয়োজন করে।

সংবাদ সন্মেলনে পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা তিনি তার লিখিত বক্তব্যে বলেন গত ২৩ মাসের ভিতরে মাত্র ২ মাসের ভাতা পেয়েছি। ২১ মাসের ভাতা কোথায় গেল এটা চেয়ারম্যান আত্নসাৎ করেছে। এ দিকে ইউনিয়ন পরিষদের সমস্ত ভাতার কার্ড আমাদের কে না দিয়ে তিনি টাকার বিনিময়ে অন্যত্র কার্ড বিক্রয় করেন। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের অনলাইন সেবা জন্ম নিবন্ধন কার্ড মাতুত্বকালিন ভাতা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার মাধ্যমে না করে পাটকেলঘাটার কালিবাড়ি রোডের তার নিকট আত্নীয় মাসুদ রানার নিকট কমিশনের মাধ্যমে করিয়ে থাকে। যা সম্পূর্ন অনিয়ম ও দূর্ণীতি। অন্য দিকে পাটকেলঘাটা বাজারের ট্রেড লাইসেন্স বাবদ সমুদয় টাকা চেঢারম্যান নিজেই আত্নসাৎ করেছে।

লিখিত বত্তব্যে প্যানেল চেয়ারম্যান মাসুদ রানা আরো জানান, ইতিপূর্বে এই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের নিকট সকল ইউপি সদস্যরা ৩৩ টি অভিযোগ করেছে। তদন্তের মাধ্যমে বিচার দাবী করেন। শুধু তাই নয় পাটকেলঘাটা হাট বাজারের উন্নয়নের অর্থ কোন মিটিং ছাড়াই তিনি ভূয়া প্রকল্প দিয়ে সমস্ত টাকা আত্নসাৎ করেছে। এ সকল ঘটনার বিচার দাবী করেন ভুক্তভোগী ইউপি সদস্য বৃন্দ।

এ সময় উপস্হিত ছিলেন ইউপি সদস্য শেখ জামসেদ আলী, মোঃ নাসের সরদার, মোঃ রোস্তম মোড়ল, মোঃ নাজিম উদ্দীন সানা , শেখ আছির উদ্দীন, প্রমুখ।

Tag
আরও খবর