কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরার তালায় ইমাম ও ওলামাদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালায় ইমাম ও ওলামাদের নিয়ে আলোচনা সভা,  দোয়া  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকাল ১০ টায় পাটকেলঘাটা বাজার মসজিদের দোতালায় তালা উপজেলা  ওলামা  বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  তালা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম ও ওলামা বিভাগের তালা উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলাল তালা উপজেলা ওলামা বিভাগের  সভাপতি মাওলানা কবিরুল ইসলাম।

 বক্তারা বলেন, সমাজ পরিবর্তনে মসজিদের ইমামদেরকে ভূমিকা পালন করতে হবে। ইমামদের সামাজিক কাজ বাড়াতে হবে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি নিজেকে দক্ষতা অর্জনের জন্য আইসিটি তথা কম্পিউটার শিক্ষা অর্জন করতে হবে সেক্ষেত্রে নিজের জ্ঞানগত দক্ষতা অর্জন করতে হবে। বক্তারা আরো বলেন, যারা মসজিদে খুতবা দেন আমাদের পারস্পরিক হিংসা মূলক কথাবার্তা পরিহার করতে হবে, বিশেষ করে যারা ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন তাদেরকে পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করি কথা থেকে বিরত থাকতে হবে। 

 হাফেজ আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,উপজেলা সেক্রেটারি মাওলানা তবিবুর রহমান,পাটকেলঘাটা থানার ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা সাইফুদ্দিন, ইমাম মাওলানা আব্দুল হাই ও মওলানা ইমদাদুল হক প্রমুখ।



Tag
আরও খবর