কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটকেলঘাটায় মুসলিম এইড তালা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মুসলিম এইড তালা শাখা ব্রাঞ্চের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় পাটকেলঘাটায় অবস্থিত মুসলিম এইড তালা শাখা ব্রাঞ্চ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাঞ্চ ম্যানেজার মোঃ  রবিউল ইসলাম এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ইয়াসিন আলী সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শাহ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের পাটকেলঘাটা সংবাদদাতা নাজমুল হক খানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক এবং মুসলিম এইডের কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য, মানবিক মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর