কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ থেকে ফেরার পথে ১৪নং ব্রীজ এলাকা হতে রাজমিস্ত্রীকে অ*প*হ*র*ণ করে ১০লক্ষ টাকা মুক্তিপণ দাবী।

গতকাল ১৯জুলাই বিকালে মুজিব বর্ষের ঘর নির্মাণ সংক্রান্ত বিষয়ে জনৈক ঠিকাদার এনামুল হকের সঙ্গে রাজমিস্ত্রী হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত সোনা আলীর পুত্র মোহাম্মদ ইব্রাহীম টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফিরে আসার সময় ১৪নং ব্রীজ এলাকায় পৌছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

রাতে এই খবর বাড়ি পৌছার পর ঘরের মধ্যে কান্নার রোল পড়ে। তার সংসারে ছোট ছোট ৪জন ছেলে মেয়ে রয়েছে। অপহৃত ইব্রাহীমের ব্যবহৃত মুঠোফোন থেকে কল করে ১০লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

স্থানীয় সচেতনমহলের ধারণা, টেকনাফ সিএনজি ষ্টেশন বেশ ধারণ করে অপহরণকারী চক্রের সদস্যরা রয়েছে। মুলত এসব অপরাধীরাই পাহাড়ি ডাকাত দলকে তথ্য দিয়ে টার্গেট করা লোক অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে।

এর আগেও প্রধান সড়কের এই পয়েন্টে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছিল। মুলত আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা না থাকায় অপরাধীরা আবারো সক্রিয় হচ্ছে। জননিরাপত্তার স্বার্থে উক্ত পয়েন্টে দ্রুত পুলিশী টহল জোরদারের দাবী জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag
আরও খবর