সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

*টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‌্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজারের একটি আভিযানিক দল টেকনাফেপৃথক দুইটি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী এসএমজি এবং রাইফেলের তাজা গুলিসহ এক নারীকে গ্রেফতার করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় উল্লিখিত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্রটির মালিকানা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই।


একই দিন পৃথক অভিযানে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে আনুমানিক ১৮:০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে উপস্থিত সাক্ষীদের সহায়তায় সামসুন নাহার(১৮)-কে আটক করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ (তিনশত সাতাশ) রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী সামসুন নাহার(১৮), পিতা: শামসুর আলম, ঠিকানা: নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ, শেড নং-০৬৮৭, রুম নং-০৬, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।


উদ্ধারকৃত পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সীমান্তবর্তী এলাকা ও পাহাড়ি অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

Tag
আরও খবর