কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফ আলো শপিং কমপ্লেক্স এলাকা হতে ই*য়া*বা*সহ দুই মা*দ*ক কারবারী গ্রেফতার

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোনের) আভিযানিক দল পৌর শহরের আলো শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও মুঠোফোনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।


সুত্র জানায়,গত ২৬ জুলাই বিকাল সাড়ে ৫টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোনের) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামে দোকানের সামনে খোলা জায়গায় অভিযান চালিয়ে সাবরাং ইউপির নয়াপাড়াস্থ হারিয়াখালীর মোঃ ইউনুছের পুত্র আবুল কালাম আজাদ (২০) এবং কালা মিয়ার পুত্র নুরুল আবছার (২৫) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আবুল কালাম আজাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত ২টি স্কীনটাচ মোবাইল জব্দ করা হয়। ধৃত আবছারকে ইয়াবা ক্রয় ও সরবরাহের জন্য সহযোগী হিসেবে নিয়ে আসে আবুল কালাম। 



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ (বিশেষ জোন) এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই অভিযানে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের উপপরিদশর্ক মোঃ নাসির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় করেন। ###

Tag
আরও খবর