কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কালো ব্যজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরে প্রায় তিন হাজারের অধিক মানুষ গণভোজে অংশ গ্রহণ করেন।


এর আগে শোক দিবসের আলোচনা সভা বাহারছড়া মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। প্রধান বক্তা ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদ।


অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা জাবেদ ইকবাল চৌধুরী, মৌলভী আজিজ উদ্দিন চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন খালেদ, এজাহার মিয়া,খলিলুর রহমান, বদিউল আলম,হামজালাল, নুরুল হক, আল ফায়সাল সুমন, মাহবুব উল্লাহ আবদুর রহমান, মৌলভী রফিক উদ্দিন ও রফিক উল্লাহসহ অন্যান্যরা ।

Tag
আরও খবর