কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে পেট্রোল পাম্পে পার্কিং করা অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন

কক্সবাজার টেকনাফ বাহারছড়া পেট্রোল পাম্পে পার্কিং করা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


সোমবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে টেকনাফ বাহারছড়া বে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।


বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজান হোসাইন খোকন।



তিনি বলেন, পেট্রোল পাম্পে পার্কিং করা অবস্থাতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মাত্র ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চালক সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। কোনো রোগী অ্যাম্বুলেন্সে ছিল না।


বে ফিলিং স্টেশনের নির্বাহী পরিচালক তারেক মাহমুদ রনি বলেন, সকালে পাম্পে একটি অ্যাম্বুলেন্স পার্কিং করে। চালক ইঞ্জিনে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণ হয়।এতে গাড়িটা পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

Tag
আরও খবর