কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে বন বিভাগের অভিযানে চোরাই মেহগনি গাছ জব্দ

টেকনাফে বন বিভাগ অভিযানে চালিয়ে ২টি চোরাই মেহগনি গাছ জব্দ করা হয়েছে।গতকাল রাতে টেকনাফ বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল বনরক্ষী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া বৈদ্যগুনা এলাকা থেকে এসব মেহগনি গাছ জব্দ করেন।


বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া বৈদ্যগুনা এলাকায় অভিযান চালিয়ে ২টি মেহগনি গাছ চুরি করে কেটে পাচারকালে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সংরক্ষিত বনভূমি থেকে চুরি করে এসব গাছ কেটে পাচারের চেষ্টা চালানো হচ্ছিলো।


টেকনাফ বন বিভাগ ফরেস্ট রেঞ্জার মোঃ মিজানুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বনের গাছ চোর চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। কাউকে বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবেনা।


Tag
আরও খবর