কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ৪ হাজার হতদরিদ্র শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ

কক্সবাজারের টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নের আওতাধীন ৪ হাজার জন শীতার্ত নিবন্ধিত হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।


ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়ার সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর বিসিকের সভাপতিত্বে বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।


বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিশু কর্মকর্তা আল শাহরিয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি শুভাশীষ চাকমা, উজ্জল প্যাট্রিক কোরাইয়া প্রমুখ।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী বলেন, এই তীব্র শীতের উপযোগী সময়ে হতদরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণের মহতী উদ্যোগ নেওয়ায় আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বাংলা জার্মান সম্প্রীতি বিজিএসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এর পাশাপাশি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে অসহায়দের পাশে এগিয়ে আসার অনুরোধ করছি। অসহায়দের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরীব অসহায় মানুষগুলোর কষ্ট লাঘবে সহায়ক হবে বলে আমি মনে করি।


Tag
আরও খবর