কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমদে এর

স-মিল থেকে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩ ফেব্রুয়ারি ) সকাল ১০ টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আছার বনিয়া এলাকার মোস্তাক আহমেদ এর স-মিল থেকে কয়েকজন শ্রমিক এই বাচ্চা গুলোকে উদ্ধার করে বনবিভাগ কে খবর দেয়া হয় ।


স-মিলের মালিক মোস্তাক জানান, আমার স-মিলে কাঠের ভেতরে বিড়ালের মত বাঘের বাচ্চা দেখতে পায়, এরপর তারা কয়েকজন মিলে এই দুটিকে ধরে বিভাগকে খবর দেন।


টেকনাফ উপকূলীয় বন বিভাগের বিট কর্মকর্তা আহসানুল কবির জানান, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের দুটি বাচ্চা উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয় এবং বাচ্চা গুলো এখনও ছোট তাই পাহাড়ে ছেড়ে দেওয়া যাবে না। এই বাঘের বাচ্চা গুলোকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেলে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।


অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্যসংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাগুলো লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন তারা।

Tag
আরও খবর