কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শতাধিক রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত করল কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী জিরো লাইন দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে শতাধিক রোহিঙ্গা বোঝাই নৌকাকে প্রতিহত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।


রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাফনদীর বিভিন্ন পয়েন্টের জিরোলাইন থেকে রোহিঙ্গা বোঝাই বেশ কয়েকটি নৌকাকে প্রতিহত করা হয়েছে।


টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।


লেফটেন্যান্ট কমান্ডার লুৎলাহিল মাজিদ বলেন, আজ রবিবার সকালে নিয়মিত টহল চলাকালীন সময়ে নৌকা বোঝাই শতাধিক রোহিঙ্গার দলকে নাফ নদীর জিরো লাইন থেকে প্রতিহত করা হয়।



পরে নৌকাগুলো মিয়ানমারের ফিরে যেতে বাধ্য হয়। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে ব্যাপারে সীমান্তে ও নাফ নদীতে কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছেন।

Tag
আরও খবর