কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে সংবর্ধিত ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ২০২৪ সেশনের নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজীকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। 


রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে, সাবেক টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ শাহজাহান এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শাখার সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকও ইসলামী আন্দোলন বাংলাদেশে টেকনাফ উপজেলা উত্তর শাখার বর্তমান সেক্রেটারী মাওলানা দিলদার আহমদ, সাবেক জেলা সহ-সভাপতি ও টেকনাফ সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, সাবেক উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ আলী আহমদ, ইসলামী যুব আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা শাখার বর্তমান সহ-সেক্রেটারী হাফেজ এনামুল হক মনজুর, সাবেক টেকনাফ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল জলিল ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর টেকনাফ উপজেলা (উত্তর) শাখার সহ-সভাপতি ইমরান প্রমুখ। সাবেক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা প্রত্যাশা করি নতুন নেতৃত্ব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর কার্যক্রমকে আরো গতিশীল ও সমুন্নত করবেন, ইনশাআল্লাহ। মহান আল্লাহ নতুন নেতৃত্বের মাধ্যমে তাবেদার গোষ্ঠীর সকল জুলুম মাড়িয়ে দ্বীন প্রতিষ্ঠার ময়দানে যথাযোগ্য মর্যাদায় দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থ্যতা এবং দুনিয়া ও আখিরাতের সাফল্য কামনা করেন মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত সাবেক নেতৃবৃন্দকে কেন্দ্রীয় সম্মেলন স্বারক-২০২৪ ও নববর্ষের ক্যালেন্ডার উপহার তুলেদেন।

Tag
আরও খবর