কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে বন,জীববৈচিত্র‍্য ও প্রতিবেশ সংরক্ষণ বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন, গাছ ও জীববৈচিত্র্য প্রতিবেশ সংরক্ষণ বিষয়ে সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক সভা ২৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। টেকনাফ ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের আয়োজন এবং ন্যাচারাল লাইফ প্রজেক্ট সাইড সমন্বয়কারী শওকত ওসমান,টেকনাফ সহ ব্যবস্থানা কমিটির সহ-সভাপতি (সাংবাদিক) মুক্তি যুদ্ধা পরিবারের সন্তান নুরুল করিম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক এবং অতিথিবৃন্দ বক্তব্য রাখেন টেকনাফ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক এবং টেকনাফ পৌর শহর স্টেশন জামে মসজিদের ইমাম মাওঃ ইমদাদ উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ উপজেলা সনাতন পূজা উদযাপন কমিটির সভাপতি শুভ ভট্টাচার্য,ভান্তে প্রতিনিধ চন্দ বংশ ও শিক্ষক মোঃ আনিছ উদ্দীন। উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষক, সনাতন ও বৌদ্ধধর্মাবলম্বী। প্রধান আলোচক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে বলেন,আল্লাহ প্রদত্ত সকল সৃষ্টি মানবজাতির জন্য অধীন করে দিয়েছে।বন ও বিভিন্ন প্রজাতির বৃক্ষ নির্বিচারে কাটা যাবেনা।কাটলে প্রকৃতি আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন,জীব বৈচিত্র সংরক্ষণ বিষয় সহ বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথি দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি বন,বৃক্ষ ও প্রতিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে কোরআন ও হাদিসের উপর এর গুরুত্বারুপ করে বলেন,ইসলাম ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অপরিসীম এবং নাগরিক হিসাবে এটি সংরক্ষণে জাতি ধর্ম নির্বিশেষে সবার দায়িত্ব রয়েছে। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন,আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

Tag
আরও খবর