কক্সবাজারের টেকনাফের কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওসমান গনি (৩২)নামে সাত বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতার সেই সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার করিম আহাম্মদের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,শুক্রবার (১২এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-সিপিসি-১টেকনাফ ক্যাম্পের একটি দল সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকা অভিযান চালায়।এসময় মাদক মামলার সাত বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ওসমান গনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে চট্টগ্রাম খুলশী থানার মাদক মামলার জি.আর নং-২৬/১৪ইং-মামলা নং-৮(২)১৪।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৫ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৭২ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭৪ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
৭৬ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯৪ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯৪ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০৭ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে