কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

কক্সবাজারের টেকনাফের সাবরাং কুরাগুইজ্জাপাড়া এলাকা থেকে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।এসময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ব্লক-ঐ/৬০বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলেমোঃ হাশেম উল্লাহ (৪৪) ও টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার কালা মিয়ার ছেলে আবু জমিল (২৪)।শুক্রবার (১২এপ্রিল) কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বৃহস্পতিবার(১১এপ্রিল)রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের কুরাগুইজ্জাপাড়া এলাকায় কতিপয় ব্যক্তিরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যে র‌্যাব সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।ধৃতদের অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।পরে তাদের হেফাজত থাকা ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়,আটককৃতরা পরস্পর পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত।তারা ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে থাকে বলে জানায়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর