কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিজিবির অভিযানে ২.৪৫ কেজি আইস উদ্ধার

টেকনাফের লম্বরী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, ১৬ মে রাত ১০ টায় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে সাগরপথে বাংলাদেশে আসার খবর পেয়ে কৌশলগত অবস্থান করেন। এসময় বঙ্গোপসাগরের তীরে লম্বরী ঘাট হতে পোটলা হাতে একজন সন্দেহভাজন ব্যক্তি মেরিন ড্রাইভ সড়কের দিকে আসলে বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় হাতে থাকা ফেলে যাওয়া পোটলার ভিতর হতে ২.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag
আরও খবর