কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ৮ মামলার পলাতক আসামী মোর্শেদ ডা-কা-ত ২টি অ-স্ত্র ও বু-লে-টসহ গ্রেফতার

টেকনাফে ১০জন কৃষক ও ডাঃ জহির অপহরণসহ ৮টি মামলার পলাতক আসামী ডাকাত মোরর্শেদকে ২টি দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।


সুত্র জানায়,গত ১৯মে বিকালে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মোঃ সামিউদ্দিনের নেতৃত্বে এসআই দস্তগীর হোসাইনসহ সর্ঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শীলখালী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে অস্ত্র,ডাকাতি,অপহরণ করে মুক্তিপণ আদায়সহ ৮টি মামলার পলাতক আসামী স্থানীয় মৃত নুরুল কবিরের পুত্র ডাকাত মোর্শেদকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী অস্ত্র ও ১রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। 



সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় পাহাড়ি ডাকাত দল গঠন করে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের জীবন বিষিয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হোয়াইক্যং পাহাড় ও ঢালাপথ হতে তার নেতৃত্বে ১০জন কৃষক ও ডাঃ জহির উদ্দিনকে অপহরণ করে তুমুল হৈ ছৈ ফেলে দেয়। অবশেষে পুলিশের হাতে আটক হওয়ায় ভূক্তভোগী সাধারণ মানুষ স্বস্তি ফেলে। 


টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,অবৈধ অস্ত্র ও বুলেটসহ ধৃত ডাকাত সর্দারকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও জনজীবনে স্বস্তি ফেরাতে যেকোন ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ###

Tag
আরও খবর