কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাত পোহালে সেন্ট মার্টিনে ভোট

গত ২৯ মে ২০২৪ ইং টেকনাফ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ভোট হয়নি সেন্টমার্টিন কেন্দ্রে।

উক্ত দিনে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুর্যোগপুর্ণ ও বৈরি আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং ভোট গহণকারী কর্মকর্তাগণ যেতে না পারায় স্থগিত করা সেন্টমার্টিন দ্বীপ কেন্দ্রেটি।


টেকনাফ উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ২৯ মে ২০২৪ ইং নির্ধারিত তারিখে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ইভিএম এর বক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হলেও দুর্যোগপুর্ণ ও বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং ভোট গহণকারী কর্মকর্তাগণ যেতে পারেননি।

নির্বাচন কমিশণ ৬০ নম্বর সেন্টমার্টিন দ্বীপ (জিনজিরা স্কুল) কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা কেন্দ্রটি ৫ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।


অলরেডি আজ ৪ মে নির্বাচনীয় সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তারা ভোট গ্রহণের জন্য সেন্টমার্টিন অবস্থান করছেন।


সেন্টমার্টিন দ্বীপ একটিমাত্র কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭১৩ জন।

তম্মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৫৮ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৫৫ জন।


নির্বাচন কমিশণের নির্দেশনা মতে ভোট গ্রহণ করা হবে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদের। উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ করা হবেনা।


অন্যদিকে নির্বাচন বর্জন ঘোষণা করেছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাও. রফিক উদ্দিন।

সোমবার ৩ জুন রাত সাড়ে ৮টার দিকে উপজেলাবাসীদের উদ্দেশ্যে দেয়া এক ভিডিও ভার্তায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


উল্লেখ্য, খুবই কম সংখ্যক প্রার্থী নিয়ে তুলনামুলক ভোট কাষ্টিং ও ভোটারদের অনাগ্রহের মাধ্যমে বড় ধরণের কোন অঘটন ছাড়াই গত ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়।


সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, উপজেলা নির্বাচনে ভোট দিতে পারবে কিনা সন্দেহ ছিলো। এখন ৫ জুন তারিখ ভোট দেওয়ার অধিকার পেয়েছি। তবে ২৯ মে তারিখের মতো ভোটের আমেজে দেখা যাচ্ছে না। শুনলাম শুধু মাত্র ভাইস চেয়ারম্যানের ভোট হবে। আবার অন্যদিকে মাইক মার্কা প্রতীক প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। এখন আমরা দ্বীপবাসী সবাই চিন্তা করছি টিউবওয়েল মার্কা যিনি বিজয়ী হয়েছেন সবাই তাঁকে ভোট দিয়ে দিবো৷ অন্য মার্কায় ভোট দিয়ে কেন নিজের ভোটটা নষ্ট করবো?


উপজেলার মোট ৬০টি কেন্দ্রের মধ্যে সেন্টমার্টিন দ্বীপ স্থগিত থাকায় ৫৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা করেছিলো উপজেলা রিটার্নিং কর্মকর্তা।

৩টি পদে ৩ জন করে মোট ৯ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রতিদন্ধী ৩ জন প্রার্থীর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাফর আহমদ (আনারস) ৫২ হাজার ৩৬৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদন্ধি বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (টেলিফোন) পেয়েছেন ৩৫ হাজার ৯০১ ভোট।

জাফর আহমদ ১৬ হাজার ৪৬৬ ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। অপর প্রার্থী দিদার মিয়া (মোটরসাইকেল) ২ হাজার ১৩৩ ভোট।


পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম (টিউবওয়েল) ৩৯ হাজার ৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নিকটতম প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাও. রফিক উদদীন (মাইক) পেয়েছেন ৩৫ হাজার ১৫৪ ভোট। আবু ছিদ্দিক (চশমা) পেয়েছিলেন ১৬ হাজার ১৯২ ভোট।

৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং বর্তমানে হ্নীলা ইউনিয়নের মহিলা সদস্যা মর্জিনা আক্তার (ফুটবল) ৬১ হাজার ৪০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি তাহেরা আক্তার মিলি (পদ্মফুল) পেয়েছেন ১৮ হাজার ৩৮৪ ভোট। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাপজান আক্তার (কলস) ১০ হাজার ৯৩ ভোট পেয়েছেন।

Tag
আরও খবর