নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

টেকনাফে বিদেশি জি-থ্রী রাইফেল ম্যাগজিনসহ ৫০রাউন্ড গুলি উদ্ধার, আটক-১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি জি-থ্রী রাইফেলস,দুটি ম্যাগজিন ও ৫০রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় জড়িত মোঃ হেলাল উদ্দিন (২৫) নামে এক যুবককে আটক করা হয়।


আটক হেলাল উদ্দিন কক্সবাজারের রামু উপজেলার পূর্ব জুমছড়ি (গর্জনিয়া) এলাকার মনির আহম্মদের ছেলে।


পলাতক আসামি হলেন,কক্সবাজার মহেশখালী ধলঘাটা পন্ডিতের ডেইল এলাকার লুকমান হাকিমের ছেলে মুহাম্মদ জুয়েল রানা (৩৫)।


সোমবার (১জুলাই) বিকেলে টেকনাফ মডেল থানার হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।এসময় উপস্থিত ছিলেন,টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।


সংবাদ সম্মেলনে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন,সোমবার সকালে তারই নেতৃত্বে থানার বিশেষ চৌকস একটি টিম অস্ত্র-গুলি উদ্ধারের সুদীর্ঘ ৭২ঘন্টা ব্যাপী সাঁড়াশি অভিযান চালায়।এসময় টেকনাফ পৌরসভাস্থ ঝর্ণা চত্ত্বর সংলগ্ন আল করম মসজিদের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্টে তল্লাশিকালীন এক যুবককে সুপারি বস্তাসহ আটক করতে সক্ষম হয়। তার অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।পরে তার হেফাজতে থাকা সুপারির বস্তা তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সিলিং যুক্ত প্লাস্টিকের বাটসহ একটি বিদেশি জি-থ্রী রাইফেলস,দুইটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


ধৃতকে জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত রাইফেলস,গুলির বিষয়ে কোন সদুত্তর দিতে পারে নাই।ধৃত ও পলাতক আসামি থানা এলাকা সহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র-গুলি কেনাবেচা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে বর্ণিত অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখেন।


এই ব্যাপারে টেকনাফ মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে আটক আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর