লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

টেকনাফে ২০হাজার ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ায় এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৪১) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আটক আনোয়ারা সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার এখলাস মিয়ার স্ত্রী।

এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃসিরাজুল মোস্তফা।তিনি জানান,বৃহস্পতিবার (৪জুলাই) দিবাগত রাত সাড়ে১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে ডিএনসির একটি টিম শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া আনোয়ারা বেগমের বসত ঘরে ইয়াবা মজুদ রেখেছে।এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়।এসময় বসতঘরের ভিতর পূর্ব পাশে শয়নকক্ষে রাখা চাউলের ড্রামের ভিতর চাউলের নীচে রাখা একটি শপিং ব্যাগের ভিতর রক্ষিত টিস্যু ও স্কচটেপ দ্বারা মোড়ানো২০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আনোয়ারাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান,এ ঘটনায় ডিএনসির টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক ব্রজলাল চাকমা টেকনাফ মডেল থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Tag
আরও খবর