কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ২৯ কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

কক্সবাজার টেকনাফে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ বলে জানান বিজিবি। 


শনিবার (১০আগস্ট)বিকেলে টেকনাফ হ্নীলা ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। 


আটকরা হলেন,মায়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদ এর পুত্র আনোয়ার সাদেক (৪০),উখিয়া ১৩নং ক্যাম্পের মৃত লিয়াকত আলী পুত্র ইয়াহিয়া খান (৪৫)।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।


তিনি জানান, গোপন খবর পেয়ে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুদ রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থাতে ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।  


চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মায়ানমারের মংডু হতে মায়ানমার নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে। 


উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

Tag
আরও খবর